পাবনা, সেপ্টেম্বের ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের কমরপুর গ্রামে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চারজন গুলিবিদ্ধসহ আরও ২০ জন আহত হয়েছেন।
নিহত তামেজ উদ্দিন (৪৫) ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে পুলিশ জানায়।
আগের দিন সন্ধ্যায় আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেল পাঁচটার দিকে তামেজ উদ্দিন মারা যান।
গুলিবিদ্ধ রমিজ উদ্দিন, ছালাম, হাসমত ও রফিককে পাবনা জেনারেল হাসপাতালে এবং অন্য আটজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর সংসদ নির্বাচনের পর থেকে কমরপুর গ্রামের বিএনপি নেতা লাল হোসেন আমজাদ ও আওয়ামী লীগ নেতা তামেজ উদ্দিন গ্র"পের মধ্যে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে দুই গ্র"পের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। আর সংঘর্ষে ঘটনায় মামলাও হয়েছে কয়েকটি।
এসব ঘটনার জের ধরে রোববার সন্ধ্যা ৭টায় উভয় গ্র"পের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় গ্র"প বন্দুক ও ধারালো অস্ত্র ব্যবহার করে।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মোশাররফ হোসেন মিয়াজি, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে বেড়া থানায় মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৩৬ ঘ.
bdnews24