২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ

সুনামগঞ্জের দিরাই উপজেলার রায়বাঙালি গ্রামে সোমবার দুপুরে দু'দলের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের দিরাই উপজেলার রায়বাঙালি গ্রামে সোমবার দুপুরে দু'দলের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। গুলিবিদ্ধ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্র"তার জের ধরে একই গ্রামের জাহির আলী ও বোরহান উদ্দীনের লোকজনের মধ্যে দুপুর পৌনে ২টায় সংঘর্ষ হয়। দুপক্ষই আগ্নেয়াস্ত্র এবং দেশি অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হন। বাকিরা দেশি অস্ত্রের আঘাতে আহত হন। আবারও সংষর্ষের আশংকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০৭ ঘ.