২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষসুইডেনের এক ব্যতিক্রমী ঈদের জামাতে

নানাদেশের মানুষের উপস্থিতিতে ঈদের ব্যতিক্রমী জামায়াত হলো সুইডেনের এক শহরে। বাংলাদেশ ও পাকিস্তানসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশের ছাত্ররাই নামাজের মুসল্লি। জাতিগত বৈচিত্রের জন্য মোনাজাত হলো তিন ভাষায়। ফালুন থেকে জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ফালুন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "মাতৃভূমি ও পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে আছি। ২১ বছরের জীবনে এই প্রথম পরিবারের সদস্যদের ছাড়া ঈদ করছি আমি।" রোববার ঈদের নামাজ আদায়ের পর সুইডেনের ডলারনা কাউন্টির ফালুন ছাত্রাবাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রথম বিদেশে ঈদ উদযাপনের অভিজ্ঞতার কথা বলছিলেন বাংলাদেশ থেকে আসা মো. শফিউল্লাহ। "অন্যরকম লাগছে। বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে ঈদ উদযাপনের এ ঘটনা আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা। ডলারনা ইউনিভার্সিটির স্নাতকের শিক্ষার্থী শফিউল্লাহই ঈদের জামাতে ইমামতি করেন শফিউল্লাহ। নামাজের পর সেখানে বাংলা, ইংরেজি ও ঊর্দু তিন ভাষায় মোনাজাত করা হয়। শফিউল্লাহ জানান, পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এই প্রথম এ ধরনের (ইমামতি) কাজ করলেন তিনি। রোববার বিশ্বের আরো কিছু স্থানের মতো সুইডেনের ফলুন ও বরলাঙ্গি শহরের মুসলিম শিক্ষার্থীরা ঈদ উদযাপন করেন। এ দুই শহরের মুসলিম শিক্ষার্থীদের বেশিরভাগ বাংলাদেশ ও পাকিস্তানের। কিছু এসেছে আফ্রিকার দেশগুলো থেকে। বিদেশের এসব শিক্ষার্থীর অধিকাংশই ডলারনা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নিচ্ছেন। এদের প্রায় অর্ধেক রোববার অংশ নেন ছাত্রাবাসের ঈদ জামাতে। এছাড়া অন্য স