২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আমেজে ভাসছে দেশ

ধর্মীয় মর্যাদা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সোমবার সারা দেশে ঈদুল ফিতর পালিত হবে। রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা যেতে পারে এ প্রত্যাশায় রোববার বিকেল থেকেই বাতাসে ভাসছিল ঈদের আমেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ধর্মীয় মর্যাদা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সোমবার সারা দেশে ঈদুল ফিতর পালিত হবে। রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা যেতে পারে এ প্রত্যাশায় রোববার বিকেল থেকেই বাতাসে ভাসছিল ঈদের আমেজ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ লাগোয়া ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা এস এম সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরবী শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কথা নিশ্চিত করেন। ইফতারের কিছু পরই চাঁদ দেখার ঘোষণা এসে যাওয়ায় মসজিদে মসজিদে মাইক থেকে ভেসে 'ঈদ মোবারক' শুভেচ্ছা ধ্বনি। শিশু-কিশোরসহ মানুষ নানাভাবে উল্লাস করে ছড়িয়ে দেয় ঈদের আনন্দ বারতা। এবার তিন বছর পর ২৯ রোজা শেষে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আগের গত তিন বছর ধরেই ৩০ টি রোজা পালন হয়েছে। রোববার সন্ধ্যা থেকে বিপনী বিতান ও কাঁচা বাজারগুলোতে চলে শেষ মুহূর্তের ব্যস্ততা। ঘরে ঘরে চলে ঈদের শেষ প্রস্তুতি। ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ নামাজের জন্য চাই টুপি ও আতর। অনেকের শেষ কেনাকাটা ছিল এই টুপি ও আতর। গৃহিণীরা মসলা বাটা, সেমাই ভাজা ও ছোট ছেলেমেয়ে ও তরুণীরা হাতে মেহেদী লাগানোর উৎসবে মেতে ওঠে। সদ্য কেনা নতুন কাপড় কখন পড়া যাবে সেজন্য শেষ প্রহর গুণছে ছোটরা। সাধ আর সাধ্য দুই-ই আছে এমন মেয়েদের অনেকে মেহেদি ও চুলের পরিচর্চা করেছেন বিউটি পার্লারে। রমজানের শেষ দিনে পুরনো ঢাকায় অনেক পরিবারে বিশেষ ইফতারের আয়োজন করা হয়। এক মাস রোজা রেখে সংযম চর্চার পর মুসলমানরা ঈদ পালন করেন আনন্দ উৎসবের মাধ্যমে। গরীবদের জন্য 'ফিতরা' নামের সাহায্য দিতে হয় বলে আরবীতে এ ঈদের নাম ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে জাতীয় দৈনিক ও সাময়িক পত্রিকাগুলো এরই মধ্যে প্রকাশ করেছে বর্ণিল ঈদ সংখ্যা। বেতার ও টিভি চ্যানেলগুলো স