২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাস-করিমন সংঘর্ষে ৬ জন নিহত

পাবনার সুজানগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে আমিনপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস এবং শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি করিমনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 09:21 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

পাবনা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে আমিনপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস এবং শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি করিমনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সুজানগরের খানপুরা গ্রামের আব্দুস সালাম (৪০)। বাকিদের পরিচয় জানা যায়নি। আহতদের পাবনা সদর হাসপাতাল ও কাশীনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পাবনার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ নিজামুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিনপুর এলাকায় দুপুর ১২টার দিকে পাবনা থেকে কাজীরহাট গামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা করিমনের সংঘর্ষ হয়।" দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অপর তিনজন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝিও ঘটনাস্থলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫১৫ ঘ.