২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইউসিবি'র চুরি হওয়া টাকাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর রাউজান পথেরহাট শাখার ভল্ট থেকে টাকা চুরির মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 09:19 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর রাউজান পথেরহাট শাখার ভল্ট থেকে টাকা চুরির মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি হওয়া অর্থের সাড়ে পাঁচ লাখ টাকা তাদের কাছে পাওয়া গেছে পুলিশ জানিয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বেসরকারি এ ব্যাংকের ভল্ট থেকে ৩৪ লাখ টাকা খোয়া যায়। ঘটনায় জড়িত সন্দেহে পরদিনই ব্যাংকের প্রহরী আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় দিদার, শামসু ও আশিক নামে তিনজনকে। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিদারকে চকরিয়া, শামসুকে রাউজান এবং আশিককে সাতকানিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, "এদের কাছে থেকে পুলিশ ব্যাংক থেকে খোয়া যাওয়া সাড়ে পাঁচ লাখ টাকা উদ্ধার করেছে।" এদিকে পুলিশ জানিয়েছে, চুরির সঙ্গে প্রহরী সাঈদের জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে চেতনানাশক কিছু খাইয়ে অজ্ঞান করে টাকা চুরি করে। বিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমইউএস/এমআই/১৫১৫ ঘ.