২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুমাতুল বিদা পালিত

রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করেছে দেশের মুসলিম সম্প্রদায়। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং এ দিনের ফজিলত ও মর্যাদা অন্য দিনের চেয়ে অনেক বেশি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 08:49 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করেছে দেশের মুসলিম সম্প্রদায়। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং এ দিনের ফজিলত ও মর্যাদা অন্য দিনের চেয়ে অনেক বেশি। জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও সরকারের জন্য দোয়া করে বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ মোনাজাতে বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, "আমাদের দেশের সরকারকে সাহায্য কর আল্লাহ। সরকার যেন আরী বেশি বেশি ভালো কাজ করতে পারে, তুমি তাদের সে তৌফিক দান কর। আমাদের দেশকে তুমি আরও উন্নত করে দাও।" খতিব মানুষকে আরও 'ঈমানদার' করা এবং মৃতদের 'কবরের আজাব' মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। এছাড়া সবাইকে ফিতরা দেওয়া, অন্যায় কাজ না করা এবং গরিব-দুঃখীদের সহায়তা করারও আহ্বান জানান তিনি। জুমাতুল বিদার দিন মুসলমানরা মসজিদে সমবেত হয়ে জুমার নামাজের পাশাপাশি ইবাদত বন্দেগি করেন। এ উপলক্ষে প্রতিটি মসজিদে মুসল্লিদের জন্য নামাজের বাড়তি জায়গার ব্যবস্থা করা হয়। এদিন দেশের বিভিন্ন মসজিদে মসুল্লিদের ভিড় ছিল অন্যান্য শুক্রবারের চেয়ে বেশি। রাজধানীর বিভিন্ন মসজিদে এদিন নামাজের জায়গা সংকুলান না হওয়ায় রাস্তার ওপরও নামাজ আদায় করেন অনেকে। জুমার নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহসহ দেশ ও মানুষের জন্য দোয়া করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭০১ ঘ.