সিলেট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর উপশহর থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
বুধবার বিকেলে গোলাম কিবরিয়া শামীম (৪৭) নামের এই ব্যবসায়ীকে মিটিংয়ের কথা বলে এক ব্যক্তি উপশহরের ডি ব্লকের ১৪ নম্বর রোডের একটি বাসায় নিয়ে যান। তারপর সেখান থেকে তিনি অপহৃত হন।
শামীম নগরীর কুমার পাড়া ঝর্ণারপাড় সবুজ-১৬ কসবা হাউসের গোলাম কিবরিয়ার ছেলে এবং জমি ব্যবসায়ী।
তার স্বজনরা অভিযোগ করেন, অপহরণকারীরা তাদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
বৃহস্পতিবার শামীমের বোন নাসিমা আক্তার কোতয়ালি থানায় মামলা করেছেন।
থানায় বসে নাসিমা আক্তার সাংবাদিকদের জানান, বুধবার শামীম অসুস্থ বাবাকে দেখতে নগরীর আইডিয়াল ক্লিনিকে যান। বিকেল ৪টার দিকে আম্বরখানার ইস্টার্ন প্লাজার খোকন নামের এক ব্যক্তির মিটিংয়ের কথা বলে শামীমকে নিয়ে উপশহর ডি ব্ল
bdnews24