২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চারটি অটোরিকশাসহ গাড়ি ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

চাঁদপুরে ছিনতাই করা চারটি সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা গাড়ি ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার দিনভর অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

চাঁদপুর, সেপ্টেম্বর, ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে ছিনতাই করা চারটি সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা গাড়ি ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার দিনভর অভিযান চালানো হয়। এরা হলেন- চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা এলাকার আব্দুল হামিদের ছেলে লিটন খান (২৫), ফরিদগঞ্জ উপজেলার কামতা এলাকার আব্দুস সাত্তারের ছেলে সফিকুল ইসলাম (২৭) ও লক্ষ্মীপুর জেলার কাঞ্চনপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মিঠু (২৬)। গাড়িগুলোর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেছ বাজার থেকে দুটি (নং-১২-৮৮-৬৯ ও ১৪-৫২-৮২), নানুপুর থেকে একটি (নং- ১২-৮৮-৭২) এবং ফরিদগঞ্জ উপজেলার কামতা এলাকা থেকে একটি (নং-১৪-২৫-৮৫) উদ্ধার করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে থেকে শুরু করে বুধবার দিনভর চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব গাড়িসহ তিনজনকে আটক করে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.