ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত জনগণকে অবহিত করতে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।
বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এক সরকারী তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
মন্ত্রী বলেন, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের আরও কার্যকর অবদান রাখতে হবে।
তিনি এ ক্যাডারে বিদ্যমান বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক তসির আহমেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এএনএস/এইচএ/২৩৫৫ঘ.
bdnews24