২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় নতুন ডিসি নিয়োগ

উপসচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তাকে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার পাঁচ জেলায় তাদের নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উপসচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তাকে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার পাঁচ জেলায় তাদের নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। আদেশে বলা হয়, ঢাকা সিটি করপোরেশনের সচিব বিএম এনামুল হককে রংপুর, স্থানীয় সরকার বিভাগের উপসচিব এম বজলুল করিম চৌধুরীকে টাঙ্গাইল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শহীদুল ইসলামকে গাইবান্ধা, সরকারি যানবাহন পরিদপ্তরের পরিচালক জামাল উদ্দিন আহমেদকে মেহেরপুর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক কবির বিন আনোয়ারকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর এই পাঁচ কর্মকর্তা যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাদের প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এসএইচ/২৩০৬ ঘ.