ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বিডিআর বিদ্রোহের বিচার রাজনৈতিক বিবেচনায় করা হলে তার পরিণতি হবে ভয়াবহ।
বুধবার নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দেলোয়ার বলেন, "আমরা বিডিআর বিদ্রোহের স্বচ্ছ ও সুষ্ঠু বিচার চাই। তবে বিরোধী দলের নেতাকর্মীদের জড়িয়ে রাজনৈতিক বিবেচনায় ওই বিচার করা হলে ভবিষ্যতে ভয়াবহ অবস্থা হবে।"
সরকার এই মামলায় সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুসহ বিরোধী দলের নেতাদের জড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
আগের দিন মঙ্গলবার তিনি বলেছিলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হলে ন্যায়বিচার নিশ্চিত হবে না।
গত ফেব্র"য়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার বিডিআর আইনে এবং পিলখানায় হত্যা ও লুণ্ঠনের বিচার দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঢাকা সেনানিবাসে 'শহীদ জিয়াউর রহমান সড়কের' নামফলক ভেঙ্গে ফেলার প্রতিবাদে এবং বিএনপি চেয়ারাপরসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে দায়ের 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল দুপুরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা অংশ নেন।
জিয়াউর রহমান সড়কের নামফলক ভেঙ্গে ফেলার ঘটনার নিন্দা জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "এটা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। এভাবে জিয়াকে অসম্মান করে তার নাম মুছে ফেলা যাবে না।"
সংসদ অধিবেশনে বিরোধী দলকে যোগদানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সংসদে যে বক্তব্য দেন তারও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
বিএনপি সংসদে যেতে চায় দাবি করে তিনি বলেন, "সরকার একদিকে সংসদে যাওয়ার কথা বলছে, অন্যদিকে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে।
"খোদ প্রধানমন্ত্রী সংসদে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করলে আমরা কীভাবে সংসদে যাব?"
জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রীর আহ্বানের সমালোচনা করে দেলোয়ার বলেন, "যাদের সহায়তায় ক্ষমতায় এসেছেন, তাদের কাছে আহবান জানাচ্ছেন যাতে অগণতান্ত্রিক কিছু না হয়। আপনি কি সত্যিকার ভোটে ক্ষমতায় এসেছেন?"
জাতিসংঘ ঘোষিত দ্বিতীয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস (১৫ সেপ্টেম্বর) উপলক্ষে মঙ্গলবার সংসদে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, গতবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রস্তাব করেছিলাম
bdnews24