২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদের গাড়ি থেকে ফেনসিডিল আটক

সাতক্ষীরার সাবেক বিএনপি সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের গাড়ি থেকে ১২০ বোতল ফেনসিডিল আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে থেকে গাড়িটি আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (রমনা সার্কেল) ওসমান কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 09:20 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সাবেক বিএনপি সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের গাড়ি থেকে ১২০ বোতল ফেনসিডিল আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে থেকে গাড়িটি আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (রমনা সার্কেল) ওসমান কবির। গাড়ির চালক সৈয়দ আলী গাজী এবং তার সঙ্গী সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। ওসমান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে স্কয়ার হাসপাতালের সামনে অভিযান চালিয়ে সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের গাড়ি থেকে আমরা ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছি। গাড়িটি ড্রাইভার এবং তার এক বন্ধুকে আটক করা হয়েছে।" ওসমান বলেন, " গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, মঙ্গলবার রাতে ফেনসিডিলের বোতলগুলো হাবিবের কলাবাগানের বাসাতেই ছিল। সেখান থেকে সকালে এগুলো তারা অন্যত্র নিয়ে যাচ্ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" হাবিব সাতক্ষীরার তালা-কলারোয়া আসনে সাংসদ ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫৩৩ ঘ.