২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় হারুনুর রশীদ নামের এক গার্মেন্টস কর্মীর হাতে তার স্ত্রী খুন হয়েছেন। নিহতের নাম খুশী আক্তার (৩০)। তিনি একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। এ দম্পতির একটি মেয়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 06:43 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ এলাকায় হারুনুর রশীদ নামের এক গার্মেন্টস কর্মীর হাতে তার স্ত্রী খুন হয়েছেন। নিহতের নাম খুশী আক্তার (৩০)। তিনি একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। এ দম্পতির একটি মেয়ে রয়েছে। বায়েজিদ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাম্পত্য কলহের জের ধরে সোমবার রাত ১২টার দিকে বার্মা কলোনিতে এ হত্যাকাণ্ড হয়। পরে স্থানীয় লোকজন স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় খুশির ছোট বোন লিপি আকতার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। হারুন পুলিশকে জানিয়েছে, রাগের বশে তিনি তার স্ত্রীকে খুন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এএল/২৩৫৮ঘ.