২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে লঞ্চের দ্বিগুণ ট্রিপ দেওয়ার নির্দেশ মন্ত্রীর

ঈদ উপলক্ষে বাড়তি চাপ মোকাবেলায় অতিরিক্ত যাত্রী বহনের বদলে দ্বিগুণ ট্রিপ চালুর জন্য লঞ্চ মালিকদের নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে বাড়তি চাপ মোকাবেলায় অতিরিক্ত যাত্রী বহনের বদলে দ্বিগুণ ট্রিপ চালুর জন্য লঞ্চ মালিকদের নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। লঞ্চের ছাদে বা ডেকে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য সর্তক করে দিয়ে লঞ্চ মালিকদের উদ্দেশে শাজাহান খান বলেন, "এ ব্যাপারে গঠিত মনিটরিং কমিটি সার্বক্ষণিক তদারকি করবে। আমি লঞ্চ মালিকদের বলেছি, আপনারা ডাবল ট্রিপের ব্যবস্থা করুন। কিন্তু কোনোভাবেই যেনো অতিরিক্ত যাত্রী বহন করা না হয়।" লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন, ছাদে যাত্রী উঠানো বা অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম পর্যবেক্ষণে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং এটি ইতিমধ্যে কাজ শুরু করেছে বলেও তিনি জানান। নদী দূষণরোধে বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "ঈদের পরপরই লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন লঞ্চে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে যাত্রীরা কোন কিছূ খাওয়ার পর তা নদীতে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলেন। "এ জন্য জনসচেতনতা তৈরিতে বিভিন্নভাবে প্রচারও চালানো হবে।" এছাড়া দখলরোধে নদী তীরে স্টিলের দেওয়াল তৈরি করে রক্ষার পরিকল্পনা রয়েছে বলেও শাজাহান খান জানান। তিনি পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদরঘাট কার্যালয়ে ইফতারি করেন। এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মাসুদ এলাহী ও বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার তার সঙ্গে ছিলেন। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএনএস/এসএইচ/২৩৩০ ঘ.