২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির ওয়ার্ড কাউন্সিলর আরিফুলকে আটকের দাবি পরিবারের

ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলামকে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিএনপি সমর্থক এই কাউন্সিলরকে মঙ্গলবার রাত আটটার দিকে তার মালিবাগের বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে কয়েকজন লোক ধরে নিয়ে যায় বলে তার পরিবারের সদস্যরা দাবি করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 05:28 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলামকে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিএনপি সমর্থক এই কাউন্সিলরকে মঙ্গলবার রাত আটটার দিকে তার মালিবাগের বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে কয়েকজন লোক ধরে নিয়ে যায় বলে তার পরিবারের সদস্যরা দাবি করছেন। তবে মঙ্গলবার রাত সাড়ে ১১ টা পর্যন্ত সিআইডির কোন কর্মকর্তা আরিফুলকে আটকের কথা স্বীকার করেননি। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত আটটার দিকে আরিফুল ইসলামকে তার পশ্চিম মালিবাগের বাসা থেকে গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে কয়েকজন ব্যক্তি আটক করে নিয়ে গেছেন বলে আমি জানতে পেরেছি। তবে তাকে কারা আটক করেছে সে ব্যাপারে নিশ্চিত হতে পারিনি। তাকে আটক বা গ্রেপ্তারের ব্যাপারে এখনো কোন তথ্য আমাকে দেওয়া হয়নি।" আরিফুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইফতারের একটু আগে ১০-১২ জন লোক এসে নিজেদের সিআইডির লোক বলে পরিচয় দেয়। তারা বলে, স্যার কথা বলবেন। তাই আরিফুলকে আমাদের সঙ্গে যেতে হবে।" সেলিনা ইসলাম আরও বলেন, "আমরা গ্রেপ্তারী পরোয়ানার কাগজ দেখতে চাইলেও তারা তা দেখাতে পারেনি। পরে তারা উনাকে সঙ্গে নিয়ে চলে যান।" বিডিনিঊজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআইটি/এএনএস/এইচএ/২৩২০ঘ.