২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর গ্রাম থেকে সোমবার গভীর রাতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর গ্রাম থেকে সোমবার গভীর রাতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে এক কেজি সাত শ' গ্রাম হেরোইন, একটি ভারতীয় বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ। কুমিল্লা ৩৩ রাইফেলস ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দীন সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ৩টায় কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তের আমানগঞ্জ বিওপি এলাকার শ্রীপুর গ্রামে পরিত্যাক্ত অবস্থায় এসব মালামাল পাওয়া যায়। তিনি বলেন, উদ্ধার করা মালামাল শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৪ ঘ.