২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে প্রতিপক্ষের গুলিতে চারজন আহত

মাছ চাষকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জাগিরকরা গ্রামের সুচিদহ বিলে সোমবার রাতে প্রতিপক্ষের গুলিতে চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাছ চাষকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জাগিরকরা গ্রামের সুচিদহ বিলে সোমবার রাতে প্রতিপক্ষের গুলিতে চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- মেহেদী হাসান রতন (১৮), আব্দুর রব (২৭), আব্দুর রহিম (২৬) ও তোফাজ্জল হোসেন তোফা (২৫)। এদের সবাইকে গুলিবিদ্ধ অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, জাগিরকরা গ্রামের আবু হানিফের লোকজন সুচিদহ বিলে মাছ চাষ করে আসছে। একই গ্রামের রব ও তার লোকজন জোর করে মাছ ধরতে যায়। এতে বাধা দেয় হানিক গ্র"পের লোকজন। বাধা পেয়ে রব গ্র"পের লোকজন তাদের ওপর গুলি চালায়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিলের আধিপত্য বিস্তার এবং অংশীদারদের মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.