২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

আবাসন সমস্যা সমাধানের দাবিতে সিলেট বিভাগীয় আদিবাসী ছাত্র সংগঠন (সিবিআছাস) মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 10:34 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

সিলেট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবাসন সমস্যা সমাধানের দাবিতে সিলেট বিভাগীয় আদিবাসী ছাত্র সংগঠন (সিবিআছাস) মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকাল সাড়ে ১১ টায় এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির পরে এক সভায় বক্তারা আদিবাসী শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন। আদিবাসী নেতা ফাদার জোসেফ গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবাসন সমস্যা সমাধানের দাবিতে আদিবাসী ছাত্র-ছাত্রীরা প্রশাসনকে বারবার স্বারকলিপি দিচ্ছে। অথচ কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন।" সিলেট বিভাগীয় আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি মিন্টু দেশোয়ারা বলেন, "সিলেটে অন্তত ১৫০ জন আদিবাসী শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। কিন্তু আলাদা ছাত্রাবাস বা আবাসিক হল না থাকায় তারা পদে পদে বিড়ম্বনার শিকার হচ্ছে।" মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন- সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) শহীদুল ইসলাম শাহীন, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সংগ্রাম সিংহ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলে (বাসদ) সিলেট জেলা সমন্বয়ক উজ্জল রায়, বাংলাদেশে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইফতেখারুল হক, পরিবেশ কর্মী আব্দুল করিম কিম, আদিবাসী গারো স