২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস মন্ত্রীর

বেকারদের প্রশিক্ষণে টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করবে সরকার। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 07:05 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেকারদের প্রশিক্ষণে টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করবে সরকার। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান। চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কোনও বেসরকারি উদ্যোক্তা দেশে অর্ধশিক্ষিত-অশিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিয়ে তাদের আর্থিক সহযোগিতার বিষয়টি সরকার বিবেচনা করবে। আরেক প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী জানান, বর্তমানে ৬৫ লাখ বাংলাদেশী বিদেশে কর্মরত রয়েছে। তিনি আরও বলেন, "২০০৮ সালে প্রবাসীরা ৯০১ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬২ হাজার ২১০ কোটি টাকা।" মন্ত্রী জানান, বিদেশে কর্মসংস্থানের জন্য চারটি ব্যাংক ঋণ দেয়। আরেক প্রশ্নের জবাবে মোশাররফ জানান, প্রবাসী শ্রমিকদের উপজেলাভিত্তিক কোনও পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/এমআই/১৩০০ ঘ.