২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চিকিৎসক আহত

রাজধানীর বসুন্ধরা সিটির সামনে সোমবার রাতে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন জনকন্ঠের সাংবাদিক ও চিকিৎসক সজল আশফাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 06:02 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বসুন্ধরা সিটির সামনে সোমবার রাতে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন জনকন্ঠের সাংবাদিক ও চিকিৎসক সজল আশফাক। বর্তমানে তিনি হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ডা. সজল আশফাক বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে বেরোনোর পর ছিনতাইকারীদের কবলে পড়েন। তারা তাকে ছুরিকাঘাতে আহত করে। তবে তার ও পরিবারের সদস্যদের চিৎকারে কোন কিছু না নিয়েই তারা পালিয়ে যায়।" তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে কিছু নেশাখোর ও পকেটমার থাকে। অভিযান চালিয়েও এদের পুরোপুরি নির্মুল করা সম্ভব হচ্ছে না। এদের কেউ হয়তো ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় এ ঘটনা ঘটেছে।" তিনি জানান, তেজগাঁও থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআইটি/এএনএস/এসএইচ/০০১৬ ঘ.