ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঈদুল ফিতর ও শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার।
এ সময় সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর দেড় লাখেরও বেশি সদস্য মোতায়েন রাখা হবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদ ও পূজাকে সামনে রেখে মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমরা কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা করছি না। তবে, সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হচ্ছে।"
ঈদের আগে ২০ সেপ্টেম্বর থেকে পূজা পরবর্তী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আইন-শৃঙ্খলাবাহিনী বিশেষ নিরাপত্তায় থাকবে বলে জানান তিনি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ অথবা ২২ সেপ্টেম্বর ঈদুল ফিতর হবে। ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকেই ঈদে ঘরমুখী মানুষের ঢল নামবে।
এর কয়েক দিনের মধ্যেই ২৪ সেপ্টেম্বর হিন্দু স
bdnews24