২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কলেজ ছাত্রী অপহরণ

ফেনীর সোনাগাজী উপজেলার চরখোয়াজ গ্রাম থেকে শুক্রবার রাতে এক কলেজ ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত ওই ছাত্রী চরখোয়াজ গ্রামের এক প্রবাসীর মেয়ে। সে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ফেনী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলার চরখোয়াজ গ্রাম থেকে শুক্রবার রাতে এক কলেজ ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত ওই ছাত্রী চরখোয়াজ গ্রামের এক প্রবাসীর মেয়ে। সে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। মামলার বরাত দিয়ে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই গ্রামের জাকির হোসেনের ছেলে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছে। বিয়ের প্রস্তাব দিয়েও প্রত্যাখ্যাত হয়েছে। তিনি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে শহিদুল, আলমগীর ও এস্কান্দারের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী মেয়েটির বাড়িতে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে মিরসরাইয়ের দিকে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার ছাত্রীটির মা বাদী হয়ে ওই তিনজনসহ ২০/২৫ জনের বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা করেছেন। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২২৪০ ঘ.