২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ও ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

কুষ্টিয়া ও ময়মনসিংহে শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। কুষ্টিয়ায় নিহত জিকো পারভেজ চরমপন্থী দল গণমুক্তি ফৌজের সদস্য বলে পুলিশ জানায়। এ নিয়ে গত দুই সপ্তাহে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওই জেলায় 'বন্দুকযুদ্ধে' নয়জন নিহত হলো। র‌্যাব জানিয়েছে, ময়মনসিংহে নিহত নাসিম সন্ত্রাসী দলের নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 06:35 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ও ময়মনসিংহে শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। কুষ্টিয়ায় নিহত জিকো পারভেজ চরমপন্থী দল গণমুক্তি ফৌজের সদস্য বলে পুলিশ জানায়। এ নিয়ে গত দুই সপ্তাহে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওই জেলায় 'বন্দুকযুদ্ধে' নয়জন নিহত হলো। র‌্যাব জানিয়েছে, ময়মনসিংহে নিহত নাসিম সন্ত্রাসী দলের নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কুষ্টিয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার ভাদালিয়া গ্রামে শুক্রবার ভোর রাতে র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জিকো পারভেজ ওরফে সম্রাট (৩২) নিহত হয়। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম. ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাদালিয়া গ্রামের একটি মাঠে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাব-১২ এর একটি দল ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ওসি বলেন, "ভোর ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। তখন র‌্যাব-পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সম্রাট নিহত হলে তার সহযোগীরা পালিয়ে যায়।" ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে ওসি জানান। সম্রাটের লাশ ময়না তদন্তের জন্য সকালে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাড়ি সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামে। পুলিশ কর্মকর্তা ফারুক জানান, গণমুক্তি ফৌজের সদস্য সম্রাটের বিরুদ্ধে সদর থানায় হত্যার অভিযোগে তিনটিসহ পাঁচটি মামলা রয়েছে। একদিন আগেই কুষ্টিয়ায় আরেক চরমপন্থী কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। কুষ্টিয়াসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সা