টাঙ্গাইল, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জেলার ঘাটাইল উপজেলার মালিকচালা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু' জন নিহত হয়েছে।
টাঙ্গাইল-সাগরদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, টাঙ্গাইল সাগরদিঘীগামী যাত্রীবাহী বাসের (টাঙ্গাইল-জ-০৪-০০৮৯) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের (নম্বরবিহীন) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক ও আরেক আরোহী নিহত হয়।
নিহতরা হলো, টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমুল্লী গ্রামের শুকুর মাহমুদের পুত্র মফিজুর রহমান (৩৫) ও সখীপুর উপজেলা সদরের ইউসুফ আলীর পুত্র ওষুধ ব্যবসায়ী আব্দুল আওয়াল (২৭)।
বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/০১০৬ ঘ.
bdnews24