২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ১৪ যুগ্ম সচিবের পদায়ন

সদ্য পদোন্নতি পাওয়া আরো ১৪ যুগ্ম-সচিবকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। এছাড়া দুইজন যুগ্ম-সচিবের পদে রদবদল এনেছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এসব পদায়ন ও রদবদল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য পদোন্নতি পাওয়া আরো ১৪ যুগ্ম-সচিবকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। এছাড়া দুইজন যুগ্ম-সচিবের পদে রদবদল এনেছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এসব পদায়ন ও রদবদল করা হয়। এর আগে পদোন্নতি পাওয়া ১৫ অতিরিক্ত সচিব, ৫৬ যুগ্ম-সচিব এবং ১১৫ জন উপ-সচিবকে পদায়ন করা হয়। এ নিয়ে পদোন্নতি পাওয়া ১৬৩ জন যুগ্ম-সচিবের মধ্যে ৭০ জনকে পদায়ন করা হলো। পদোন্নতি পেয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োজিত যুগ্ম-সচিবদের মধ্যে ইশতিয়াক আহমেদ ও মোহাম্মদ মইন উদ্দিনকে মন্ত্রিপরিষদ বিভাগে, মাকসুদুল হাসান খান ও সোহরাব হোসেনকে সংস্থাপন মন্ত্রণালয়ে এবং আবু হেনা মো. রহমাতুল মোমিন, আবু নূর মোহাম্মদ ফজলুর রহমান ও কামালউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সদস্য পদোন্নতি পাওয়া যুগ্ম-সচিব সিরাজুল হক খান, ওএসডি যুগ্ম-সচিব ডা. সৈয়দ ওমর খৈয়াম ও আখতারি মমতাজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, মুসলিম চৌধুরী ও সাহাবুদ্দিন আহমেদকে অর্থ বিভাগে, নাইম আহমেদ খানকে সড়ক ও রেলপথ বিভাগে এবং ফয়েজ আহমেদকে বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব করা হয়েছে। অর্থ বিভাগের যুগ্ম-সচিব নজমুল ইসলামকে সংস্থাপন মন্ত্রণালয়ে এবং বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব শামসুল কিবরিয়াকে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৭৫৫ ঘ.