২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৈত্রী ট্রেনের যাত্রীসেবার নিম্নমানের কথা স্বীকার করলেন মন্ত্রী

ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনের যাত্রীসেবার নিম্নমান, সমন্বয়হীনতা ও ব্যবস্থাপনায় ত্র"টির কথা স্বীকার করেছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বৃহস্পতিবার মৈত্রী ট্রেনের সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন পরিকল্পনাসংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী বলেন, "সরকার মৈত্রী ট্রেনের যাত্রীসেবার মান উন্নয়ন ও হয়রানি-দুর্ভোগ লাঘবে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবে। এক্ষেত্রে 'অন বোর্ড ইমিগ্রেশন' করার বিষয়ে চিন্তা-ভাবনা করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনের যাত্রীসেবার নিম্নমান, সমন্বয়হীনতা ও ব্যবস্থাপনায় ত্র"টির কথা স্বীকার করেছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বৃহস্পতিবার মৈত্রী ট্রেনের সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন পরিকল্পনাসংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী বলেন, "সরকার মৈত্রী ট্রেনের যাত্রীসেবার মান উন্নয়ন ও হয়রানি-দুর্ভোগ লাঘবে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবে। এক্ষেত্রে 'অন বোর্ড ইমিগ্রেশন' করার বিষয়ে চিন্তা-ভাবনা করবে সরকার। "এ নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হবে।" একই সঙ্গে মন্ত্রী বলেন, যাত্রীসেবার নিম্নমানের কারণে ট্রেনের যাত্রী সংখ্যা প্রতিনিয়তই কমছে। ফলে শুরুর বছরে বাংলাদেশ রেলওয়ে এ খাত থেকে লাভ করলেও বর্তমানে আয়-ব্যয় এক হয়ে পড়েছে। দীর্ঘ ৪৩ বছর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১৪ই এপ্রিল এ ট্রেন চালু হয়। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের আগ পর্যন্ত ঢাকা ও কলকাতার মধ্যে ট্রেন যোগাযোগ চালু ছিলো। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা ও কলকাতার মধ্যে সরাসরি বাস সার্ভিস চালু হয়। মৈত্রী চালুর পর থেকেই যাত্রী সংখ্যা আশানুরূপ হয়নি। যাত্রীরা বলছেন, কাস্টমস ও অভিবাসনের প্রক্রিয়ায় ছয় ঘণ্টা সময় ব্যয়, অসুবিধাজকনক ট্রেনের সময়সূচি ও যাতায়াতের জন্য ভিসা পেতে বিড়ম্বনার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে ট্রেনে করে কলকাতা যেতে চান না। বর্তমানে সপ্তাহে শনি ও রোববার এ ট্রেন চলে। ঢাকা থেকে কলকাতা গেলে যাত্রীদের ট্রেনে করে ফেরার জন্য সাতদিন অপেক্ষা করতে হয়। বিষয়টি বিবেচনা করে দু' দেশের কর্তৃপক্ষ সময়সূচি বদলানোর সিদ্ধান্ত নিলেও এখনো তা কার্যকর হয় নি। যোগাযোগ মন্ত্রণালয়ের সভায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের তরফে অভিযোগ করা হয়, ভারতীয় কর্তৃপক্ষের অবহেলা ও অনীহার কারণে মৈত্রী ট্রেনের যাত্রীসেবার মান বাড়ানো যাচ্ছে না। তারা যাত্রীদের নানাভাবে হয়রানিসহ অবজ্ঞা করে। এ কারণে প্রতিদিনই যাত্রী সংখ্যা কমছে। এ অবস্থায় সেবার মান বাড়াতে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে। সভার পর মন্ত্রী আরও জানান, সরকার এ ট্রেনের টিকেটিং পদ্ধতির আধুনিকায়নের কথাও ভাবছে। এ জন্য ই-টিকেটিং পদ্ধতি চালু করা হবে। এর মাধ্যমে সহজেই যাত্রীরা টিকেট সংগ্রহ করতে পারবে। ফলে যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি হয়রানি কমবে। যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় যোগাযোগসচিব মোজাম্মেল হক খান, অতিরিক্ত সচিব শফিক আলম মেহেদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৭২৯ ঘ.