২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ঈদের আগে বেতন-বোনাসসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে পোশাক শিল্প শ্রমিকদের বেশ কয়েকটি সংগঠন। আগামী ১৬ তারিখের মধ্যে এ দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঈদের আগে বেতন-বোনাসসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে পোশাক শিল্প শ্রমিকদের বেশ কয়েকটি সংগঠন। আগামী ১৬ তারিখের মধ্যে এ দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় তারা। বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন বলেন, "১৬ তারিখের মধ্যে বেতন বোনাস পরিশোধ না করলে আন্দোলনে নামতে বাধ্য হব আমরা।" এসব দাবি নিয়ে শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপিও পেশ করে একটি সংগঠন। মুক্তাঙ্গনে পৃথক ব্যানারে মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ গামের্