২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ বাজার মোড়ে ঢাকা-নাটোর সড়কে বৃহস্পতিবার ভোরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 05:47 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

নাটোর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ বাজার মোড়ে ঢাকা-নাটোর সড়কে বৃহস্পতিবার ভোরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও চার জন। মৃত দুই মাছ ব্যবসায়ীর পরিচয় জানা যায়নি। আহতদের বড়াইগ্রামের আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক, মুকুল ও অজ্ঞাত পরিচয় একজন। মহাসড়ক পুলিশের বনপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে পাঁচটায় ঢাকা থেকে সংবাদপত্রবাহী একটি পিকআপ নাটোর আসার পথে আগ্রাণ বাজার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে পিকআপের যাত্রী অজ্ঞাত দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়। আমেনা হাসপাতালে চিকিৎসাধীন শাহজাহান আলী সাংবাদিকদের বলেন, "আমরা বেশ কয়েকজন মাছ ব্যবসায়ী কম ভাড়ায় রাজশাহী যাওয়ার জন্য সিরাজগঞ্জ মোড় থেকে পত্রিকাবাহী গাড়িতে উঠেছিলাম।" দুর্ঘটনার পরে ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা রশিদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২০০ ঘ.