সিলেট, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে একটি রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ভোররাতে কোতয়ালি থানার ভাটপাড়া এলাকা থেকে মো. রানা (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রানা পশ্চিম ভাটপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
র্যাব জানায়, পশ্চিম ভাটপাড়া এলাকায় রানার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
রানার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে তাকে পুলিশে তুলে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৫ ঘ.
bdnews24