২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি গ্রামে বুধবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি গ্রামে বুধবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মনির হোসেনের (২৪) বাড়ি আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা জানায়। ৩৯, রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে কোদালকাটি সীমান্তের মেইন পিলার ৪১ এর সাবপিলার ৮ এলাকায় ১০৫ বিএসএফ সদস্যদের গুলিতে মনির নিহত হন। বিএসএফ মনিরের লাশ নিয়ে গেছে। বিডিআর কর্মকর্তা নজরুল বলেন, লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮১৮ ঘ.