ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে বাংলাদেশ হয়ে আবার ভারতীয় ভূখণ্ডে যাবে বলে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি বলেছেন, বাংলাদেশ অংশে মহাসড়কের নিয়ন্ত্রণ ঢাকার হাতেই থাকবে।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
এ মহাসড়কে যুক্ত হলে দেশে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে জানিয়ে প্রধানমন্ত্রী এ নিয়ে সব বিভ্রান্তি দূর করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, "যদিও এশিয়ান হাইওয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ভারতের মধ্য দিয়ে অন্য দেশকে যুক্ত করবে; তবে এর নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে।"
বিরোধী দল বিএনপি প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের ভারত থেকে ভারত রুটের বিরোধিতা করে আসছে। তারা বলছে, এতে ভারতে ট্রানজিট দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, এশিয়ান হাইওয়ে একটি আন্তর্জাতিক রুট। এটি হলে ভারত সব কিছু নিয়ে যাবে, এ জুজুর ভয়ে দরজা বন্ধ রাখা যায় না। এশিয়ান হাইওয়েতে যুক্ত না হলে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্ন এবং সাংসদ রাশেদ খান মেনন ও মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এশিয়ান হাইওয়ে নিয়ে বক্তব্য রাখেন।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সকাল ১১টায় সংসদ অধিবেশনের শুরুতে প্র্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিরোধী দল অধিবেশনে যোগ দেয়নি।
প্রধানমন্ত্রী সংসদকে জানান, এশিয়ান হাইওয়েতে বাংলাদেশকে যুক্ত করতে গত ১৬ জুন মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সা
bdnews24