২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান হাইওয়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি করবে: হাসিনা

এশিয়ান হাইওয়েতে যুক্ত হলে দেশে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ রুট নিয়ে সব বিভ্রান্তি দূর করতে হবে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 06:40 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান হাইওয়েতে যুক্ত হলে দেশে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ রুট নিয়ে সব বিভ্রান্তি দূর করতে হবে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এশিয়ান হাইওয়ে একটি আন্তর্জাতিক রুট। এশিয়ান হাইওয়ে হলে ভারত সব কিছু নিয়ে যাবে, এ জুজুর ভয়ে দরজা বন্ধ রাখা যায় না। তিনি বলেন, এশিয়ান হাইওয়েতে যুক্ত না হলে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্ন এবং সাংসদ রাশেদ খান মেনন ও মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এশিয়ান হাইওয়ে নিয়ে বক্তব্য রাখেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সকাল ১১টায় সংসদ অধিবেশনের শুরুতে প্র্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিরোধী দল অধিবেশনে যোগ দেয়নি। প্রধানমন্ত্রী সংসদকে জানান, এশিয়ান হাইওয়েতে বাংলাদেশকে যুক্ত করতে গত ১৬ জুন মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সা