ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সংসদ অধিবেশন বুধবার আবার শুরু হয়েছে। গত দুই দিনের মতো বিরোধী দল এদিনও অধিবেশনে যোগ দেয়নি।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সকাল ১১টায় অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নকাল পর্ব চলছে।
সোমবার নবম সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ অধিবেশন চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এমআই/১১৩৩ ঘ.
bdnews24