২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর ফাঁকির মামলায় গিয়াসউদ্দিন মামুনকে আদালতে হাজিরের নির্দেশ

বিতর্কিত ব্যবসায়ী কারাবন্দি গিয়াসউদ্দিন আল মামুনকে আয়কর ফাঁকির মামলায় আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বশিরউল্লাহ মঙ্গলবার কারা কর্তৃপক্ষকে এ আদেশ দেন। এর আগে একই বিচারক গত ২৬ আগস্ট মামুনের প্রতি গ্রেপ্তার পরোয়ানা জারি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 03:51 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত ব্যবসায়ী কারাবন্দি গিয়াসউদ্দিন আল মামুনকে আয়কর ফাঁকির মামলায় আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বশিরউল্লাহ মঙ্গলবার কারা কর্তৃপক্ষকে এ আদেশ দেন। এর আগে একই বিচারক গত ২৬ আগস্ট মামুনের প্রতি গ্রেপ্তার পরোয়ানা জারি করেন। মঙ্গলবার আদালতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হলে বিচারক মামুনকে আদালতে হাজির করার নির্দেশ দেন। মামুনের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ করা হয়, ইউনিটেক্স অ্যাপারেলসের পরিচালক হিসেবে তিনি ২০০০-২০০১ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত ৫৩ কোটি টাকার বেশি আয় গোপন করে জাতীয় রাজস্ব বোর্ডে মিথ্যা আয়কর রিটার্ন জমা দেন। এছাড়া গোপন করা আয়ের ওপর প্রায় ১৪ কোটি টাকার আয়কর ফাঁকি দেন তিনি। গত ২৬ আগস্ট উপ-কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী বাদি হয়ে মামুনের বিরুদ্ধে এ মামলা করেন। মামুন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময় বহুল আলোচিত ছিলেন। জরুরি অবস্থার জারির পর তারেক জিয়ার বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি চাঁদাবাজি মামলারও আসামি মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২২০৮ঘ.