২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-ভাতার দাবিতে টঙ্গীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন-ভাতার দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে। টঙ্গীর চেরাগ আলী ফিনিক্স সড়ক এলাকায় অবস্থিত চিক ওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া না পেয়ে মিছিল শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেতন-ভাতার দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে। টঙ্গীর চেরাগ আলী ফিনিক্স সড়ক এলাকায় অবস্থিত চিক ওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া না পেয়ে মিছিল শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকদিন ধরে শ্রমিকদের আগস্ট মাসের বেতন-ভাতা দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ না করায় তারা সকাল সাড়ে ১০টায় মিছিল করে। পরে বেলা ১১টার দিকে মালিক-শ্রমিক-পুলিশ সমঝোতা বৈঠকে বসে। তিনি বলেন, "বুধবার বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার ঘোষণা দিলে শ্রমিকরা আন্দোলন পরিহার করে।" এদিকে মঙ্গলবার সকালে গাজীপুর প্রেসক্লাবে সদর উপজেলার ভবানিপুর এলাকার সুমো এপারেলস (বিডি) লিমিটেডের অর্ধশতাধিক শ্রমিক তাদের বকেয়া বেতন-ভাতার দাবিতে সংবাদ সম্মেলন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১১৫ ঘ.