২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ইফতারি খেয়ে বিষক্রিয়ায় মাদ্রাসার ২০ ছাত্র অসুস্থ

ইফতারি খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় সোমবার নাটোর সদরের আমহাটি হাফেজিয়া মাদ্রাসার ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় ১২জনকে রাতে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 06:42 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

নাটোর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফতারি খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় সোমবার নাটোর সদরের আমহাটি হাফেজিয়া মাদ্রাসার ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় ১২জনকে রাতে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো, আল-আমিন হোসেন, আল-আমিন, সাকিল, মোজাম্মেল হোসেন, হেলাল, মানিক, শাহীন আলী, শাহীন তালুকদার, মোহন, রবিউল, আশিক ও ছিয়াম। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠে। আমহাটি মাদ্রাসার শিক্ষক ইয়াছিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "আমহাটি মহল্লার আফছার উদ্দিন নামে একজনের আমন্ত্রণে মাদ্রাসার ২০ জন শিক্ষার্থী সোমবার তাদের বাড়িতে ইফতার করে। সেখানে তারা ছোলা-মুড়িসহ অন্যান্য খাবারের সঙ্গে গরুর মাংস ও ভাত খায়। " মাদ্রাসায় ফেরার ঘণ্টাখানেক পর রাত ৯টার দিকে তারা পেটের ব্যথায় কাতরাতে শুরু করে। সবার পেট ফুলে যায়।" সদর হাসপাতালের চিকিৎসক আরকে সাহা বলেন, "খাদ্যে বিষক্রিয়ার ফলেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।" তবে আফছার উদ্দিন বলেন, "আমরা সবাই একই খাবার দিয়ে ইফতার করেছি। আমরা কেউ অসুস্থ হইনি। অথচ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/০০৪৮ ঘ.