ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়াই সোমবার নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে।
সকাল ১১টায় এ অধিবেশন শুরু হয়।
এর আগে রোববার বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক জানান, দলের প্রবীণ নেতা এম সাইফুর রহমানের মৃত্যুতে রোববার থেকে তিনদিনের শোক কর্মসূচি পালন করায় সোমবার সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন না তারা।
তিনি বলেন, "মঙ্গলবার শোক কর্মসূচি শেষ হওয়ার পর সংসদীয় দলের বৈঠক করে অধিবেশনে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
অধিবেশন কক্ষের আসন বিন্যাস নিয়ে ক্ষমতাসীন জোটের সঙ্গে বিবাদ নিয়ে প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস গত ২৮ জানুয়ারি থেকেই সংসদ বর্জন শুরু করে বিএনপি।
বিদায়ী স্পিকার জমির উদ্দিন সরকার আওয়ামী লীগের সঙ্গে আলোচনা ছাড়াই বিরোধী দলকে সামনের সারির নয়টি আসন দিয়েছিলেন।
নতুন স্পীকার আবদুল হামিদ দায়িত্ব নেওয়ার পর আসন পুনর্বিন্যাস করেন।
এতে বিএনপিকে অধিবেশন কক্ষে স্পিকারের বাম পাশের সামনের সারিতে চারটি আসন দেওয়া হয়।
এর প্রতিবাদেই বিএনপি সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত থাকে।
তাদের সংসদে ফিরিয়ে নিতে স্পিকারের উদ্যোগে সরকারি ও বিরোধী দলের হুইপদের নিয়ে বেশ কয়েকদফা বৈঠক হয়।
ওই সব বৈঠকে বিএনপি প্রথম দিকে নয়টি আসনের দাবিতে অটল থাকে।
সংসদের দ্বিতীয় অধিবেশনে সামনের সারিতে 'সম্মানজনক' আসন পাওয়ার বিষয়ে স্পিকার আবদুল হামিদের আশ্বাসের পর গত ২৩ ফেব্র"য়ারি সংসদে ফিরে যান বিএনপির সাংসদরা।
তাদের দৃষ্টিতে সম্মানজনক আসন না পেয়ে দ্বিতীয় (বাজেট) অধিবেশন থেকে সংসদ বর্জন করে আসছে বিএনপি।
এর পর বিএনপির দাবির বিপরীতে তাদের আরও একটি আসন দিতে সম্মত হয়েছিলেন স্পিকার হামিদ। তবে বিএনপি স্পিকারের সঙ্গে বৈঠকে সম্মানজনক আসন দাবি করে। শেষ পর্যন্ত বিষয়টির সুরাহা হয় নি।
সংসদ সচিবালয় সূত্রগুলো আরও জানায়, তৃতীয় অধিবেশনে সরকার রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিল- ২০০৯ উত্থাপন করবে।
এছাড়া আরও আটটি বিল এ অধিবেশনে উত্থাপিত হতে পারে। সেগুলো হচ্ছে
bdnews24