২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রোববার সকালে মাদারীপুরের শিবচর উপজেলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরু ফকির (৪০) নামের ওই শিক্ষক উপজেলার রাজারচর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 05:38 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

মাদারীপুর, সেপ্টম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রোববার সকালে মাদারীপুরের শিবচর উপজেলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরু ফকির (৪০) নামের ওই শিক্ষক উপজেলার রাজারচর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, ধর্ষিতার বাবার লিখিত অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের পর থানায় ধর্ষণ মামলা করা হয়েছে। এরপর পুলিশ ধর্ষণের অভিযোগে নুরু ফকিরকে গ্রেপ্তার করে। অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, নুরু ফকির মেয়েটিকে (৮) পাঁচশ' টাকা দেওয়ার লোভ দেখিয়ে নুরুর বাড়ির গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে তার বাবা-মা ছুটে এলে ধর্ষক পালিয়ে যান। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিবচর হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩২ ঘ.