২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি গবেষকদের সৌরশক্তিচালিত পানির পাম্প উদ্ভাবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের গবেষকরা সৌরশক্তিচালিত পানির পাম্প উদ্ভাবন করেছেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক এ উদ্ভাবনের কথা জানান। এ গবেষণা কেন্দ্রের পরিচালনায় 'ডেভেলপমেন্ট অব সোলার ওয়াটার পাম্পিং ফর ইরিগেশন' প্রকল্পের অধীনে এ গবেষণা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের গবেষকরা সৌরশক্তিচালিত পানির পাম্প উদ্ভাবন করেছেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক এ উদ্ভাবনের কথা জানান। এ গবেষণা কেন্দ্রের পরিচালনায় 'ডেভেলপমেন্ট অব সোলার ওয়াটার পাম্পিং ফর ইরিগেশন' প্রকল্পের অধীনে এ গবেষণা হয়েছে। প্রকল্প পরিচালক অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক জানান, এ পাম্পের বিশেষত্ব হচ্ছে স্থানীয়ভাবে এ গবেষণা কেন্দ্রের গবেষকদের তৈরি ইনভার্টার। এতে বিদ্যুৎ খরচ কম হবে। কৃষক কম খরচে বেশি পরিমাণ জমিতে সেচ দিতে পারবে। তিনি জানান, এক অশ্বশক্তির সৌরশক্তির পাম্পে ১০ বিঘা জমি চাষ করা যাবে যাতে কৃষকের খরচ হবে মাত্র পৌনে চার লাখ থেকে চার লাখ টাকা। বিদেশী পাম্পে এতে ব্যয় দ্বিগুণ থেকে ছয়গুণ বেশি হয়। অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক আরো জানান, বিদেশী পাম্পের স্থায়িত্ব এক বছর দেওয়া হয়। কিন্তু স্থানীয়ভাবে তৈরি এই পাম্প ১২-১৫ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। এর সোলার প্যানেল চলবে ন্যুনতম ২৫ বছর। আরো সুলভে কৃষকের হাতে পাম্পটি পৌঁছে দিতে এর বাজারজাতকরণে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত সোলার পাম্পটি দুই অশ্বশক্তির। এতে মোট ১৪ টি সোলার প্যানেল ব্যবহৃত হয়েছে। সহযোগী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক জানান, এই পাম্পের মূল বৈশিষ্ট্য এটি এসি পাম্পের সাহায্যে পরিচালিত হয়। ফলে ডিসি পাম্পের সাহায্যে পরিচালিত পাম্পগুলোর অসুবিধা এতে হবে না। অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক জানান, দেশের প্রায় ৬৫ শতাংশ জমি এখনো সেচকাজের আওতায় আসেনি। এই বিশাল পরিমাণ জমি সৌর পাম্পের সাহায্যে সেচের আওতায় আনতে পারলে তা কৃষি বিপ্লব সম্ভব করবে। তিনি পাইলটিং করে এলাকার ভিত্তিতে সৌর পাম্প স্থাপন করে এর পরীক্ষামূলক কার্যক্রম স