কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জঙ্গি বিমান দ্রুত উঠানামার সুবিধার জন্য সরকার কক্সবাজার বিমানবন্দরকে একটি অগ্রবর্তী ঘাঁটিতে উন্নীত করতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন।
রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত একটি পেপার থেকে একথা জানা গেছে।
বিমান বাহিনীর আধুনিকায়ন ও সামর্থ বাড়ানোর লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী দশ বছর সামরিক বাজেটের ২৫ শতাংশ বিমান বাহিনীর অনুকূলে বরাদ্দ দেওয়ারও প্রস্তাব করেছে।
উপস্থাপিত ওই পেপারে বলা হয়, সমগ্র বাংলাদেশকে রাডার কভারেজের আওতায় আনার লক্ষ্যে সরকার প্রথম কক্সবাজারে একটি রাডার স্টেশন স্থাপন করবে। এরপর পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান অনুযায়ী বরিশালে রাডার স্টেশন স্থাপন করা হবে।
কর্মকর্তারা জানান, কক্সবাজারের জন্য রাডার সিস্টেম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় টেকনিক্যাল স্পেসিফিকেশন চূড়ান্ত করেছে। রাডার কেনার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের পরিকল্পনা ২০০৯-১০ অর্থবছরের বাজেটে রাখা হয়েছে।
তবে বৈঠক শেষে স্থায়ী কমিটির সভাপতিসহ এর কোনো সদস্যই এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে কিছুই বলতে চাননি।
কমিটির চেয়ারম্যান ইদ্রিস আলী সংসদ ভবনে সাংবাদিকদের বলেন,"সংবাদমূল্য আছে এমন কোনো বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করিনি।"
কমিটির বৈঠকে উপস্থাপিত পেপারে বলা হয়, "প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে অগ্রবর্তী বিমান ঘাঁটিতে রূপান্তরিত করার প্রস্তুতি চলছে।
"মন্ত্রণালয় বিদ্যমান রানওয়ে স
bdnews24