ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্যরা।
জাতীয় সংসদ ভবনে রোববার দুপুরের পর তার তৃতীয় নামাজে জানাজা হয়। আগামী শুক্রবার বিকেলে গুলশানের আজাদ মসজিদে তার কুলখানি হবে।
গুলশান আজাদ মসজিদ এবং পরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে জানাজা শেষে বেলা আড়াইটার দিকে সংসদ ভবনে আনা হয় চার বারের সাংসদ সাইফুর রহমানের মরদেহ।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার।
এছাড়াও ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী, তোফায়েল আহমেদ, সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ মন্ত্রিসভার সদস্য, নির্বাচন কমিশনার এবং বর্তমান ও সাবেক সাংসদরা।
জানাজা শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার মরহুমের কফিনে ফুল দেন। সংসদের পক্ষে সংসদের প্রধান হুইপ ও বিরোধী দলের নেতার পক্ষে বিরোধী দলের প্রধান হুইপ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে নয়াপল্টনে ফুলেল শ্রদ্ধায় দলের স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমানকে বিদায় জানায় বিএনপি।
বেলা পৌনে ১টার দিকে অনুষ্ঠিত ওই জানাজায় অংশ নেন সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুল
bdnews24