চাঁদপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় রোববার সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।
নিহত আক্তার হোসেন (৪০) কচুয়া উপজেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী ছিলেন।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়ৈয়ারা এলাকায় একটি যাত্রীবাহী বাস আক্তারকে বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আক্তার মারা যান।"
আক্তার কুমিল্লার দাউদকান্দির বাড়ি থেকে কচুয়ার কর্মস্থলে যাচ্ছিলেন।
ইউএনও জানান, দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ আরও পাঁচজন আহত হন জানিয়ে ইউএনও বলেন, তাদের গৌরিপুর ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪১৪ ঘ.
bdnews24