২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুরের মৃত্যুতে স্পিকারের শোক

প্রবীণ রাজনীতিক এম সাইফুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ রাজনীতিক এম সাইফুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে স্পিকার বলেন, "সাইফুর রহমানের মৃত্যুতে দেশ একজন বরেণ্য নেতাকে হারালো। গণতন্ত্র ও দেশের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। " স্পিকার মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ডেপুটি স্পিকার শওকত আলীও তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী সাইফুর রহমান (৭৭)। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মোট ১২ বার বাজেট উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএইচ/২১২৩ ঘ.