২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হরলিক্স ফিউচার ফোর্স' এর সেরা তিনের নাম ঘোষণা

'হারতে মানা' শ্লোগান নিয়ে শুরু হওয়া হরলিক্স ফিউচার ফোর্স প্রতিযোগিতার সেরা তিন শিশুর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ৮-১৪ বছর বয়সী শিশুদের বুদ্ধি, শক্তি ও মেধা যাচাই সংক্রান্ত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান শেষে এ ঘোষণা দেওয়া হয়। সেরা তিন হয়েছে- ঢাকার কাজি সানিউল ইসলাম ও নুসরাত তাহসিন কমলি প্রমিতি এবং খুলনার কানিজ তাসলিমা আন্নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'হারতে মানা' শ্লোগান নিয়ে শুরু হওয়া হরলিক্স ফিউচার ফোর্স প্রতিযোগিতার সেরা তিন শিশুর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ৮-১৪ বছর বয়সী শিশুদের বুদ্ধি, শক্তি ও মেধা যাচাই সংক্রান্ত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান শেষে এ ঘোষণা দেওয়া হয়। সেরা তিন হয়েছে- ঢাকার কাজি সানিউল ইসলাম ও নুসরাত তাহসিন কমলি প্রমিতি এবং খুলনার কানিজ তাসলিমা আন্নি। এরা প্রত্যেকে পুরস্কার হিসেবে হরলিকস এর পক্ষ থেকে পাঁচ লাখ টাকার বৃত্তি ও একটি করে কম্পিউটার পেয়েছে। প্রতিযোগিতায় চতুর্থ থেকে নবম হওয়া শিশুরা পেয়েছে একটি করে কম্পিউটার । গত মে মাসে ৮-১৪ বছর বয়সী শিশুদের নিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে সারাদেশের ১২ হাজার আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক পর্বে ২০০ জন নির্বাচিত হয়। তাদের মধ্য থেকে ৩০ জনকে নিয়ে শুরু হয় টিভি রিঅ্যালিটি শো 'হরলিক্স ফিউচার ফোর্স ২০০৯' এর ক্যাম্প পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, "এসব ছোট ছোট শিশু এ রকম একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে। "বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এ ধরনের কার্যক্রমে অংশ নিয়ে শিশুরা শারীরিক ও মানসিকভাবে উৎকর্ষ লাভ করতে পারে।" তিনি প্রতিযোগিতার আয়োজকদের সাধুবাদ জানান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক। এতে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক ও কান্ট্রি ম্যানেজার রঘুবীর ইউ কৃষ্ণান এবং প্রতিযোগীদের অভিভাবক ও তাদের স্কুলের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এজে/এইচএ/২২১৫ ঘ.