২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমালয়ের 'চো ইউ' অভিযানে যাচ্ছেন দুই বাংলাদেশী

পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত হিমালয়ের 'চো ইউ' এর শিখরে আরোহণ করতে যাচ্ছেন দেশের দুই তরুণ পর্বত আরোহী। নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত পর্বতশৃঙ্গ চো ইউ এর উচ্চতা ২৬,৯০৬ ফুট। এর মধ্য দিয়ে দেশের তরুণরা অভিযানে উৎসাহিত হবে বলে মনে করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) এর দুই সদস্যের এ দল। তাদের এ অভিযান উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ও জাতীয় পতাকা গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত হিমালয়ের 'চো ইউ' এর শিখরে আরোহণ করতে যাচ্ছেন দেশের দুই তরুণ পর্বত আরোহী। নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত পর্বতশৃঙ্গ চো ইউ এর উচ্চতা ২৬,৯০৬ ফুট। এর মধ্য দিয়ে দেশের তরুণরা অভিযানে উৎসাহিত হবে বলে মনে করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) এর দুই সদস্যের এ দল। তাদের এ অভিযান উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ও জাতীয় পতাকা গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অভিযানের দলনেতা এমএ মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের মধ্যে অভিযানের চেতনা ছড়িয়ে দেওয়া।" মাদকাসক্তি ও সন্ত্রাসের মতো সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, "শুধু পর্বতারোহণ নয় সব ধরনের অভিযানই নতুন প্রজন্মকে খারাপ জিনিস থেকে দূরে রাখবে।" চো ইউ আরোহণের জন্য তারেক অনুকে নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা করবেন ২০ হাজার ফুটের বেশি উচ্চতা বিশিষ্ট হিমালয়ের চারটি শৃঙ্গ আরোহণকারী মুহিত। তিনি জানান, তিব্বত সীমান্তবর্তী নেপালের জংমু থেকে তাদের ৪০ দিনব্যাপী অভিযান শুরু হবে। অনুষ্ঠানে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান তাদের হাতে জাতীয় পতাকা হস্তান্তর করেন। এ সময় অভিযানের স্পন্সর ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী উপস্থিত ছিলেন। উত্তর মেরুতে বাংলাদেশের প্রথম অভিযাত্রী তারেক অনু গত বছরের জুলাই মাসে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মঁ ব্লা আরোহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এজে/এইচএ/২২৪০ ঘ.