২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাজারে শুক্রবার আগুনে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। দুপুর ২টার দিকে একটি জুতার দোকানে আগুনের সূত্রপাত। মঠবাড়িয়া ও ভাণ্ডারিয়া দমকলের দুইটি ইউনিট বিকেল ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 04:05 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

পিরোজপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাজারে শুক্রবার আগুনে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। দুপুর ২টার দিকে একটি জুতার দোকানে আগুনের সূত্রপাত। মঠবাড়িয়া ও ভাণ্ডারিয়া দমকলের দুইটি ইউনিট বিকেল ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে তিন থেকে সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে। তিনি জানান, বাজারের আটটি কাপড়ের দোকান, ওষুধ, স্টেশনারি ও জুতার দোকানসহ প্রায় ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে পাঁচ দমকল কর্মী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ইউএনও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২০ ঘ.