ভোলা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার মনপুরা উপজেলার চর ফয়েজ উদ্দিন এলাকায় শুক্রবার সকালে মাছধরা ট্রলারে জলদস্যুর হামলায় একজন গুলিবিদ্ধসহ অন্তত আট জেলে আহত হয়েছেন।
দস্যুরা জেলেদের মাছ ও জালসহ দুইটি ট্রলার নিয়ে গেছে বলেও পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ কাসেম মাঝিকে (৩৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং জামাল (৩০), রুবেল (১২) ও খোকনকে (১৩) মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া জাকির (১৮), কাজল (৩৫), সাহাবউদ্দিন (৩০) ও লোকমানকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুয়াল কাদের বলেন, সকাল সাড়ে ১১টার দিকে মেঘনার চর ফয়েজউদ্দিনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৬ ঘ.
bdnews24