২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনের ব্যবধানে আবারও ভূকম্পন

চার দিনের ব্যবধানে দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভূমিকম্প হয়। রাজধানী ঢাকা ও সিলেটে এ ভূ-কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনের ব্যবধানে দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভূমিকম্প হয়। রাজধানী ঢাকা ও সিলেটে এ ভূ-কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এর আগে ৩১ আগস্ট সিলেট নগরী ও আশপাশের এলাকা ভূকম্পন রেকর্ড করা হয়। ঢাকায় আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাত ২টা ৫১ মিনিটে একটি ভূ-কম্পন হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬। তিনি বলেন, "এটির উৎপত্তিস্থল ছিলো ঢাকা আবহাওয়া অফিস থেকে ৪২৪ কিলোমিটার দুরে, মিয়ানমার-ভারত সীমান্তে, মাটির গভীরে।" এ ভূ-কম্পনের কারণে সুনামি বা অন্যকোন সতর্কবার্তা জারি করা হয়নি বলে জানান বজলু। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয় মিয়ানমার সীমান্তের কাছে পূর্ব ভারতের পার্বত্য এলাকায়। সর্বশেষ চলতি বছরের ৩১ আগস্ট সিলেট ও আশপাশের এলাকা থেকে প্রায় এক সময়ে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূকম্পন রেকর্ড করা হয়। সেটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৬৩ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্তবর্তী ভারতের মিজোরামে রাজ্যে। স