২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিহ্নিত যুদ্ধাপরাধীদের এখনি গ্রেপ্তার করুন: কবীর চৌধুরী

যুদ্ধাপরাধীদের বিচার আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই চিহ্নিত কয়েকজনকে গ্রেপ্তারের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন অধ্যাপক কবীর চৌধুরী।তিনি বলেছেন, "যাদের সম্পর্কে দেশবাসী জানে, মুক্তিযুদ্ধে যারা হত্যা-ধর্ষণ-লুটপাটের সঙ্গে সরাসরি জড়িত অথবা মদদ দিয়েছে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন। তাদের বাইরে (কারাগারের বাইরে) থাকা দেশের জন্য বিপজ্জনক। শান্তি-শৃঙ্খলার প্রতি হুমকি।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 07:28 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই চিহ্নিত কয়েকজনকে গ্রেপ্তারের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন অধ্যাপক কবীর চৌধুরী। তিনি বলেছেন, "যাদের সম্পর্কে দেশবাসী জানে, মুক্তিযুদ্ধে যারা হত্যা-ধর্ষণ-লুটপাটের সঙ্গে সরাসরি জড়িত অথবা মদদ দিয়েছে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন। তাদের বাইরে (কারাগারের বাইরে) থাকা দেশের জন্য বিপজ্জনক। শান্তি-শৃঙ্খলার প্রতি হুমকি।" শুক্রবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ৭১'র ঘাতক দালাল নির্মূল কমিটির জরুরি প্রতিনিধি সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে কবীর চৌধুরী একথা বলেন। নির্মূল কমিটি যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে একটি রোডম্যাপ ঘোষণারও দাবি জানিয়ে বলেছে, অন্যথায় তারা সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনগুলোকে নিয়ে আন্দোলনে নামবে। সম্মেলনে একাত্তরের যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ ও গ্রেপ্তারসহ ৯ দফা খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। অন্য দাবিগুলো হচ্ছে